সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুফাঁদে ফেঁসে পাকিস্তানি চরকে তথ্য পাচারের অভিযোগ উঠল ভারতীয় জওয়ানের বিরুদ্ধে৷ অভিযুক্ত ঝাঁসির ৩১ নম্বর আর্মাড ডিভিশনের ১০ মিলিটারি আর্টিলারি রেজিমেন্টের হাবিলদার সঞ্জয় কুমার যাদব৷ সেনা সূত্রের খবর, কোর্ট মার্শালের মুখে অভিযুক্ত সেনাকর্মী৷
নাম প্রকাশে অনিচ্ছুক সেনার এক আধিকারিকের কথায়, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই মধুফাঁদ সাজানো হয়েছিল৷ পাকিস্তানের এক চর মহিলা হিসেবে ফেক প্রোফাইল তৈরি করে সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্ব পাতায়৷ দু’জনের মধ্যে অশ্লীল মেসেজও আদান-প্রদান হত৷ বিষয়টি তখন থেকেই নজরে ছিল সেনার উর্ধ্বতন কর্তৃপক্ষের৷ এর পর দেখা যায়, বেশ কিছু বেহিসেবি টাকা জমা পড়েছে অভিযুক্ত হাবিলদারের ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্টে৷ প্রথমে ৮,০০০ টাকা ও পরে ১,৩৮,০০০ টাকা নাকি জমা পড়েছিল তার অ্যাকাউন্টে৷ অভিযোগ, এর বিনিময়ে ভারতীয় সেনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে সঞ্জয়৷ যেমন, তার সঙ্গে থাকা সেনা দল কোথায় রয়েছে, সঙ্গে ক’জন রয়েছে ইত্যাদি৷
শোনা গিয়েছে, আপাতত সেকেন্দ্রাবাদের ৬৫৪ ইএমই ব্যাটালিয়নের ৫৪ ইনফ্যান্ট্রি ডিভিশনে (RAPID) রাখা হয়েছে সঞ্জয় কুমার যাদবকে৷ সেখানেই তাঁর কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হবে ১১ নভেম্বর৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন