Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

এবার অনলাইনেই মিলবে গঙ্গাজল

কিন্তু গঙ্গাজল? এক বোতল পবিত্র গঙ্গাজল পেতে তো সেই গঙ্গার কাছে পৌঁছতেই হবে৷ কিন্তু সকলের পক্ষে সবসময় তা সম্ভবও হয়ে ওঠে না৷ তাহলে উপায়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৫:০৯

options
link
এবার অনলাইনেই মিলবে গঙ্গাজল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল থেকে শাড়ি, ফ্রিজ থেকে গয়না, এক ক্লিকেই এখন প্রয়োজনীয় বা শখপূরণের সব জিনিস হাতের মুঠোয় চলে আসে৷ বাড়ি বসে অনলাইনে অর্ডার দিলে কী না পাওয়া যায়! কিন্তু গঙ্গাজল? এক বোতল পবিত্র গঙ্গাজল পেতে তো সেই গঙ্গার কাছে পৌঁছতেই হবে৷ কিন্তু সকলের পক্ষে সবসময় তা সম্ভবও হয়ে ওঠে না৷ তাহলে উপায়?

মুশকিল আসান করবে সেই ইন্টারনেটই৷ কারণ এবার বাড়ি বসে অনলাইনে গঙ্গাজলও অর্ডার দিতে পারবেন৷ যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার বলেন, “কীভাবে সুলভে গঙ্গাজল পাওয়া যাবে, তা জানতে চেয়ে অনেক পোস্ট এসেছে৷ সেই কারণেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলাম৷ ডাক বিভাগকে ই-কমার্সের প্ল্যাটফর্ম কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ তারাই হরিদ্বার, ঋষিকেশ থেকে গঙ্গাজল সরবরাহ করার ব্যবস্থা করবে৷ যত দ্রুত সম্ভব ডাক বিভাগ এ বিষয়ে কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে৷ পোস্টম্যান মোবাইল ফোন, জামা-কাপড় গয়না বাড়িতে পৌঁছে দিতে পারলে গঙ্গাজলই বা নিয়ে যেতে পারবেন না কেন?”
ই-কমার্সের সৌজন্যে ভারতে ডাক বিভাগ থেকে বড়সড় লাভের মুখ দেখেছে সরকার৷ ক্যাশ অন ডেলিভারি থেকে ২০১৪-১৫ সালে ৫০০ কোটি টাকা উপার্জন হয়েছিল৷ ২০১৫-১৬ সালে তা বেড়ে হয় ১৩০০ কোটি টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.