Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬

খেলার আড়ালে শিশুদের যৌন হেনস্তা ফুটবল ক্লাবে!

ক্লাবগুলির কর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ২১:৩২

options
link
খেলার আড়ালে শিশুদের যৌন হেনস্তা ফুটবল ক্লাবে! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ফুটবলের জন্য ইংল্যান্ডের এত নাম-ডাক, সেই খেলার আড়ালে চলছে এক অন্য খেলা৷ সে এক নোংরা খেলা৷ যেখানে কোচ ও ক্লাবের সাপোর্ট স্টাফদের লালসার শিকার হচ্ছে সাত থেকে ২০ বছরের উঠতি খেলোয়াড়রা৷

শুক্রবার ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) তরফে জানানো হয়েছে, ছোট-বড় মিলিয়ে ইংল্যান্ডের মোট ৯৮টি ক্লাবের ৮৩ জনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে৷ দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে৷ তবে যে কোচেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেই প্রয়াত হয়েছেন৷ ব্রিটিশ পুলিশের তদন্তে উঠে এসেছে সেইসব নাম৷ এমনকী সাউদাম্পটনের মতো প্রথম সারির ক্লাবেরও নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে৷ এনপিসিসি-র মতে ৯৮ শতাংশ শিশুদেরই এই অত্যাচার সহ্য করতে হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখনও পর্যন্ত ৩৫০ জন পুরুষ খেলোয়াড়ই এই হেনস্তার শিকার হয়েছে৷ এই সংখ্যা চমকে দিয়েছে শিশু সংরক্ষণ সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন-কেও৷ গোটা ঘটনার নিন্দা করেছেন ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও৷ ক্লাবগুলির কর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.