দিব্যেন্দু মজুমদার, হুগলি: কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে তৈরি কার্বাইন ও পিস্তলও দুষ্কৃতীদের হাতে। চুঁচুড়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পরও যা দেখে চিন্তায় ঘুম ছুটেছে পুলিশ কর্তাদের। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতী। ধৃতদের নাম প্রসেনজিৎ সাহা ওরফে টুকনা এবং ভাগ্না। দু’জনেই এলাকার কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের লোক বলে জানা গিয়েছে। চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে রবিবার তাদের গ্রেপ্তার করা হয়।
Advertisement