Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফের অস্কারের দৌড়ে এ আর রহমান

চলতি বছরের অস্কারেও মনোনয়ন পেয়েছেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৪:১২

options
link
ফের অস্কারের দৌড়ে এ আর রহমান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতকে তিনি দিয়েছেন নতুন মাত্রা৷ পৌঁছে দিয়েছেন অন্য উচ্চতায়৷ আর তার স্বীকৃতি স্বরূপই এসেছিল অস্কার৷ দেশকে আরও একবার গর্বের আসনে বসাতে তৈরি এ আর রহমান৷ চলতি বছরের অস্কারেও মনোনয়ন পেয়েছেন তিনি৷

‘স্লামডগ মিলেনিয়ার’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন রহমান৷ ভারতীয় সংগীত দুনিয়ার কাছে তা এক অনন্য স্বীকৃতি ও গর্ব৷ সে মুহূর্ত হয়তো আবারও ফিরে আসতে চলেছে৷ ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও প্রাথমিক বাছাইদের তালিকায় আছেন রহমান৷ এবার তিনি মনোনয়ন পেয়েছেন ‘পেলে দ্য লেজেন্ড’ ছবির জন্য৷ ‘জিঙ্গা’ গানটি জায়গা পেয়েছে এই তালিকায়৷ অরিজিনাল স্কোর বিভাগের ১৪৫টি স্কোরের মধ্যে রয়েছে তাঁর কাজও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে ‘অরিজিনাল স্কোর’ ও ‘অরিজিনাল সং’ বিভাগেই অস্কার পেয়েছিলেন রহমান৷ সেবার সেরা গীতিকার হিসেবে অস্কার পেয়েছিলেন গুলজার৷ ২০১১ সালেও মনোনয়ন পেয়েছিলেন রহমান৷ যদিও অস্কার আসেনি৷ এবার তাই আশায় বুক বেঁধেছে দেশবাসী৷ চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষিত হবে ২৪ জানুয়ারি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.