সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করায় আরএসএসের সদস্যদের হাতে খুন হলেন কেরলের এক যুবক৷ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে ফয়জলকে হত্যা করা হয় বলে তাঁর পরিবারের অভিযোগ৷ কিন্তু ধর্মান্তরিত হওয়ার জন্য ফয়জলকে হত্যা করায়, ফয়্জলের মা’ও এদিন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়৷ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর মীনাক্ষী দেবীর নামও পরিবর্তিত হয়৷ বর্তমানে তাঁর নাম জামিলা৷
ফয়্জলের স্ত্রী এবং সন্তানের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি৷ যদিও ধর্মান্তরিত হওয়ায় বেশ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি৷ তাঁর অভিযোগ, ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁকেও ফয়্জলের মতোই হত্যা করতে পারে আরএসএসের সদস্যরা৷
প্রসঙ্গত, ফয়্জলের আগের নাম ছিল কুমার৷ তিনি রিয়াধে গাড়ি চালাতেন৷ ছুটি কাটাতেই কেরলে ফিরেছিলেন৷ গত ২০ নভেম্বর তাঁর রিয়াধে ফিরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু ১৯ তারিখ রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ ফয়্জলের গলায় এবং মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল৷
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১১ জন আরএসএস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ এদের মধ্যে ফয়্জলের শ্যালকও রয়েছেন৷ কিন্তু ঘটনায় মূল অভিযুক্ত নায়ারণ এখনও ফেরার৷ জানা গিয়েছে, সে স্থানীয় একটি মন্দিরে পুরোহিতের কাজ করে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন