সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্টসের উচ্চতা খুবই কম! এই পোশাক পরে বিমানে সফর করা যাবেনা৷ জেটব্লু বিমানসংস্থার সেবিকা এমনই বললেন এক বার্লেস্ক নৃত্যশিল্পীকে৷
মে মাসের ১৮ তারিখ ম্যাগি ম্যাকমাফিন জেটব্লু’র ফ্লাইটে বস্টন থেকে সফর করছিলেন৷ কিন্তু বিমানে ওঠার সময়ই বিমান সেবিকা তাঁকে অতি ছোট শর্টস পরে বিমানে সফর করায় বাঁধা দেন৷ শর্টসের উপর অন্য পোশাক পরার অনুরোধ করা হয় বিমান কর্তৃপক্ষর তরফ থেকে৷ তাঁকে জানান হয়, বিমান কর্তৃপক্ষ আলোচনা করেই তাঁকে এহেন অনুরোধ জানাল৷
সেই মুহূর্তে কোনও বিতর্ক তৈরি না করে ম্যাগি শর্টসের উপর একটি স্কার্ট পরে নেন৷ কিন্তু এরপর বিমান কর্তৃপক্ষর বিরুদ্ধে মিডিয়ার সামনে মুখ খোলেন তিনি৷ এই ধরনের ব্যবহার তাঁর সঙ্গে কেন করা হল সেই বিষয়েও প্রশ্ন করেন৷
বিমানসংস্থার এমন ব্যবহারের কারণ জানতে চেয়ে প্রশ্ন ওঠে নানা মহলে৷ বিতর্ক তৈরি হয় বিমান কর্তৃপক্ষর এহেন ব্যবহারের জন্য!
এরপরই নড়েচড়ে বসে বিমানসংস্থা৷ তড়িঘড়ি ক্ষমা চাওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷ শোনা গিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে শিল্পীকে ২০০ ডলার ফিরিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন