Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আগুন, চাঞ্চল্য

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১০:১৬

options
link
হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আগুন, চাঞ্চল্য zoom
ছবিটি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়া স্টেশনে। এদিন সকাল ৬.১০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনের ফুড প্লাজার আগুন লাগে। জানা গিয়েছে, মূলত রান্নাঘরে লেগেছিল এই আগুন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নেভানোর প্রচেষ্টায় গোটা হাওড়া স্টেশন জলে ভেসে গিয়েছে বলে স্থানীয় সুত্রে খবর। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.