Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পাকা খবর! বিয়ে করছেন মেসি

টুইটার অ্যাকাউণ্টে বান্ধবী আন্তনেলা নিজেও খবরটা স্বীকার করে নিয়েছেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১১:৪২

options
link
পাকা খবর! বিয়ে করছেন মেসি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় কথায় হঠাৎই খবরটা জানতে পেরে যান রেডিও লা রেড-এর সাংবাদিক হুয়ান পাবলো ভারস্কি৷ বুধবার রাতে সেই খবরটাই ‘ব্রেক’ করলেন রেডিও সাক্ষাৎকারে৷ শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি এবং ছোটবেলার বান্ধবী আন্তনেলা রুকাজ্জো৷ দুই ছেলে থিয়াগো এবং মাতিওকে নিয়ে দিব্যি সংসার করছেন৷ আনুষ্ঠানিক বিয়েটা বাকি ছিল৷ সেটা সেরে ফেলছেন আগামী বছরই৷ ভারস্কির ‘ব্রেক’-এর পর বৃহস্পতিবার সকালে আর্জেণ্টিনার লা কাপিতাল লিখল, “খবরটা সত্যি৷ আগামী বছরের মাঝামাঝি বিয়েটা হচ্ছে৷” এবং, টুইটার অ্যাকাউণ্টে আন্তনেলা নিজেও খবরটা স্বীকার করে নিয়েছেন৷

কবে বিয়ে, সেটা নিশ্চিত করে বলতে পারেননি ভারস্কি৷ তবে বলেছেন, “খবরটা হঠাত্‍ করেই পেয়ে যাই৷ আগামী বছর আর্জেণ্টিনা, বা আরও ভাল করে বললে গোটা রোজারিও শহর একটা বিশাল পার্টি পেতে চলেছে৷ শহরের প্রত্যেককে নিমন্ত্রণ করা হচ্ছে, এই খবরটা নিশ্চিত৷ এত বড় পার্টি গোটা আর্জেণ্টিনায় আজ পর্যন্ত হয়নি৷” লা কাপিতাল কিন্তু জানিয়েছে, আগামী বছর জুনে বিয়েটা হওয়ার কথা৷ ১০ অথবা ১২ জুন রোজারিও ফিরছেন মেসি এবং আন্তনেলা৷ ওই দু’টো দিনের একটা বিয়ের দিন হিসাবে বাছা হয়েছে৷ যদি একান্তই না হয়, তা হলে নিজের জন্মদিন ২৪ তারিখ বিয়েটা করে ফেলতে পারেন মেসি৷ ক্যাথেড্রাল রোজারিনাতেই বিয়ে হবে, এটাও প্রাথমিকভাবে ঠিক হয়ে রয়েছে৷ আলাদা করে কোনও হল বুক করা হচ্ছে না৷ সে জায়াগায় মেসির বাড়িই আদর্শ জায়গা হিসাবে বাছা হয়েছে৷ কারণ, পাশেই পারানা নদী, এবং নদী সংলগ্ন বিশাল পার্ক৷ যেখানে একের পর এক তাঁবু বসানো হবে৷ গোটা শহর যেখানে নিমন্ত্রিত, সেখানে এমন এলাহি ব্যবস্থা তো হতেই হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.