সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে একদিকে যখন গোটা দেশ উত্তাল তখন রাজনৈতিক দলগুলি ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে চলেছেন৷ সম্প্রতি তাঁর বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, তাঁর কাছে মোদির ব্যক্তিগত দুর্নীতির বহু তথ্য রয়েছে৷ সেই তথ্যই তিনি ফাঁস করে দিতে চান৷ কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মোদির সঙ্গে দেখা করার উদ্যোগ নিলেন রাহুল৷ উত্তরপ্রদেশের কৃষকদের দুর্দশা এবং তাঁদের ঋণের বোঝা কমানোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাহুল৷ শুক্রবার রাহুলের নেতৃত্বে কংগ্রেসের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন৷
এদিন আলোচনার পর কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁদের সব কথাই শুনেছেন৷ কিন্তু কৃষকদের ঋণ মুকুবের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি৷
অন্যদিকে প্রধানমন্ত্রী কংগ্রেসের সঙ্গে এই বৈঠকের পর বলেছেন, “বিরোধী দলগুলি এমন করেই আলোচনায় অংশগ্রহণ করতে পারে৷ বিরোধীদের উচিত মাঝেমধ্যেই এমন আলোচনার পরিবেশ রাখা উচিত৷ আলোচনার মাধ্যমেই বহু সমস্যার সমাধান সম্ভব৷”
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন