Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

নোট বাতিল কতটা আইনসম্মত, খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

নোট বাতিল কি আদৌ আইন সম্মত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১৭:১১

options
link
নোট বাতিল কতটা আইনসম্মত, খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বাতিল কি আদৌ আইন সম্মত? কেন্দ্রের এই সিদ্ধান্তে কি দেশবাসীর মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে? এবার সেটা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টে ৫ বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত, নোট বাতিল নিয়ে অনেকেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। শুক্রবার ছিল সেই মামলারই শুনানি। এদিন সুপ্রিম কোর্ট জানায়, পুরনো নোট ব্যবহারের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত। এবিষয়ে শীর্ষ আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সপ্তাহে ব্যাঙ্ক থেকে ২৪ হাজার টাকা তোলার যে সীমা কেন্দ্র বেঁধে দিয়েছে, নগদ না থাকায় মানুষ সেটুকুও পাচ্ছে না। এমন অভিযোগও সুপ্রিম কোর্টে জমা পড়েছে। সেবিষয়টি অবশ্য খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.