সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জুনিয়রদের কাছে কোনও বাধাই এখন আর বাধা নয়৷ ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন তাঁরা৷ চলতি জুনিয়র হকি বিশ্বকাপের মঞ্চে অন্তত সেই ছাপটাই রেখে চলেছে মেন ইন ব্লু৷ টানা পাঁচ ম্যাচে জয়ী তারা৷ শুক্রবারও তার ব্যতিক্রম হল না৷ অস্ট্রেলিয়াকে মাটি ধরিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল যুব ভারত৷
১৫ বছর পর ঘরের মাঠে বিশ্বজয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভারতীয় জুনিয়র দল৷ এদিন রাজধানীতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শেষ চারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতল হোম ফেভরিটরা৷ নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয় খেলা৷ টম ক্রেইগের গোলে ১৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া৷ ৪২ মিনিটে গুরজন্ত সিংয়ের গোলে সমতায় ফেরে ভারত৷ মিনিট ছয়েক পর দলকে এগিয়ে দেন মনদীপ সিং৷ তবে নির্ধারিত সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়ে ড্র করতে সফল হন অজিরা৷ পেনাল্টি শুটআউটে গোলকিপার বিকাশ দাহিয়ার দুরন্ত সেভে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে ভারতীয় জুনিয়র দল৷ ফাইনালে বেলজিয়ামকে পরাস্ত করতে পারলেই বিশ্বকাপ ঘরে তুলবেন মনদীপরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন