সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪২ বছরের এক ব্যক্তির লালসার শিকার এক নাবালিকা৷ এমজি রোডে নিজের ফ্ল্যাটে মাত্র ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বিশ্বজিৎ সিনহার বিরুদ্ধে৷ অভিযুক্তের বাড়ি অরবিন্দ নগরের নালন্দা পাড়ায়৷ অভিযুক্তর পরিশ্রুত পানীয় জলের ব্যবসা রয়েছে৷
সূত্রের খবর, অভিযুক্তর কারখানাতেই কাজ করতেন ওই নাবালিকার মা৷ ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে হরিদেবপুর থানায়৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ অভিযুক্ত পলাতক৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ তল্লাশি চালানো হচ্ছে বিশ্বজিতের কারখানাতেও৷ সূত্রের খবর, মেডিক্যাল রিপোর্টে নাবালিকার গোপনাঙ্গে কোনও আঘাতের চিহ্ন মেলেনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন