Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বলিউডের এজলাসে হাজির ‘জলি’ অক্ষয়

অম্লমধুর এই কাহিনির ট্রেলার মিস করবেন না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ২০:০২

options
link
বলিউডের এজলাসে হাজির ‘জলি’ অক্ষয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই এজলাস৷ সেই স্থূলকায় বিচারক৷ আর সেই জলি৷ আদালতের অম্লমধুর কাহিনি নিয়ে বড়পর্দায় হাজির ‘জলি এলএলবি ২’৷ এবার ‘জলি’র জুতোয় পা গলিয়েছেন স্বয়ং খিলাড়ি অক্ষয় কুমার৷ সত্য-মিথ্যার খেলায় এবার তিনি লড়ছেন বক্সঅফিসের কাঠগড়ার সামনে দাঁড়িয়ে৷ সঙ্গী হুমা কুরেশি৷

Advertisement

২০১৩ সালে আরশাদ ওয়ারসিকে জলি রূপে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন পরিচালক সুভাষ কাপুর৷ এবার তাঁর তারকা তালিকা বেশ হেভিওয়েট৷ বিচারপতি হিসেবে সৌরভ শুক্লার ম্যাজিক অব্যাহত থাকলেও নতুন চ্যালেঞ্জ অক্ষয় ও অন্নু কাপুরের সামনে৷ আর্শাদ-বোমন জুটিকে তাঁরা পিছনে ফেলতে পারবেন কি না, সেই উত্তর মিলবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই৷ রোম্যান্টিক ফেব্রুয়ারির ১০ তারিখেই বক্স অফিসের এজলাসে উঠবে এই মামলা৷ রায় দেবেন দর্শকরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.