Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
কাঠমিল

বেআইনি কাঠকলে হানা বন দপ্তরের, উদ্ধার বিপুল পরিমাণ গাছ

চুরি রুখতে লাগাতার অভিযান চলবে, জানিয়েছে বনদপ্তর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৯, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৯, ১৯:৫১

options
link
বেআইনি কাঠকলে হানা বন দপ্তরের, উদ্ধার বিপুল পরিমাণ গাছ zoom

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চুরি রুখতে দুর্গাপুরে বেআইনি কাঠকলে অভিযান অব্যাহত বনদপ্তরের। শনিবার দুর্গাপুরের তিনটি বেআইনি কাঠকলে হানা দিয়ে প্রচুর পরিমাণ কাঠ ও গাছ উদ্ধার করলেন বনদপ্তরের আধিকারিকরা। এরপরই সিল করে দেওয়া হয়েছে ওই কাঠ কলগুলি।

এদিন দুর্গাপুর থানা এলাকার আমরাই ও গোঁসাইনগরে তিনটি অবৈধ করাত বা কাঠ কলে হানা দেয় বন দপ্তরের লাউদোহা রেঞ্জের আধিকারিকরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তাঁদের অনুমতি ছাড়াই এই কাঠকলগুলি চলছিল। শুধু চেরাই করাই নয়, কাঠকলগুলিতে চোরাই কাঠ মজুত করে তা চেরাই ও বিক্রি করা হতো এমনটাই দাবি বনদপ্তরের। দুর্গাপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলন মণ্ডল বলেন, “জেলার অনুমোদনহীন কাঠকলগুলির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। আগেও জেলার বেশ কিছু কাঠ কলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এদিনও অভিযান চালিয়ে বহু চোরাই কাঠ বাজেয়াপ্ত করে বনদপ্তর। কাঠকলগুলি সিলও করে দেওয়া হয়েছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

kath-2

[আরও পড়ুন: ছেলের মৃত্যুর জন্য দায়ী বউমা! তরুণীর উপর অ্যাসিড হামলা শ্বশুরবাড়ির লোকজনের]

বন দপ্তরের তরফে জানানো হয়েছে যে, এবার থেকে নিয়মিত এলাকার কাঠ কলগুলিতেও অভিযান চালানো হবে। জানা গিয়েছে, ওই কাঠকলগুলি চোরাই কাঠ কিংবা অনুমতি ছাড়াই গাছ ও কাঠ সংগ্রহ করে তা রাতের অন্ধকারে চেরাই করে বিক্রি করছে বেশ কিছুদিন ধরেই এমন খবর আসছিল বনদপ্তরের কাছে। সম্প্রতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে বেআইনিভাবে গাছ কেটে তা বিক্রি করার অভিযোগ ওঠে। অভিযোগের তদন্তে নেমে তার সত্যতাও খুঁজে পায় বন দপ্তর। হাসপাতাল কতৃর্পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এরপর থেকেই জেলাজুড়ে বিভিন্ন কাঠ কলগুলিতে অভিযান শুরু করে বনদপ্তর। গত তিনদিনে দুর্গাপুর মহকুমার ১২ টি কাঠকলে হানা দিয়ে প্রচুর চোরাই কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি কাঠকল গুলি সিল করে দিয়েছে বনদপ্তর। বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য নির্ধারন করার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর।

ছবি: উদয়ন গুহরায়

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.