Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

ব়্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ২১ কলেজ পড়ুয়া

প্রথম বর্ষের ৪৩ জন ছাত্রের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১১:১৫

options
link
ব়্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ২১ কলেজ পড়ুয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে মঞ্জেরী মেডিক্যাল কলেজে জুনিয়র ছাত্রদের ব়্যাগিং করার অপরাধে ২১ জন ছাত্রকে সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ। প্রথম বর্ষের ৪৩ জন ছাত্রের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রথম বর্ষের ছাত্রদের প্রতিরাতে ভয়াবহ অত্যাচার করত কলেজেরই সিনিয়ররা। গোটা রাত তাঁদের ঘুমোতে দেওয়া হত না বলেও অভিযোগ ছাত্রদের। এর পাশাপাশি, মধ্যরাতে তাঁদের দিয়ে গান করানো কিংবা শৌচালয়ের জল খাওয়ানোর মতো গুরুতর অভিযোগও এনেছেন প্রথম বর্ষের ছাত্ররা। কলেজের শিক্ষকরা অভিযোগ করেছেন, ক্লাসের মধ্যেই নতুন ছাত্ররা ঘুমিয়ে পড়তেন। তাঁদের এহেন আচরণের জন্য প্রশ্ন করা হলে তাঁরা শিক্ষকদের নিজেদের অভিজ্ঞতার কথা জানান। আর এরপরই সিনিয়র ছাত্রদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার কলেজ কর্তৃপক্ষ এবং আইনজীবীদের উপস্থিতিতে কলেজেই গোটা বিষয়টি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে কলেজের তরফে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.