Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

উঠল ৫ হাজারের ঊর্ধ্বসীমা, পুরনো নিয়মেই বাতিল নোট জমা ব্যাঙ্কে

সিদ্ধান্ত বদলে নয়া নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১৩:২৪

options
link
উঠল ৫ হাজারের ঊর্ধ্বসীমা, পুরনো নিয়মেই বাতিল নোট জমা ব্যাঙ্কে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেল কেন্দ্র৷ দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে ফের সিদ্ধান্ত বদল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে একবারই পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা দেওয়ার যে নিয়ম লাগু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক, বুধবার তা প্রত্যাহার করে নেওয়া হল৷এখন থেকে পুরনো নোটে যত খুশি টাকা জমা দেওয়া হবে ব্যাঙ্কে৷

এদিন রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশের খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই৷ রিজার্ভ ব্যাঙ্কের ওই নিয়মের ফলে দেশের সাধারণ মানুষ বিপাকে পড়েন৷ অনেকেই ভেবেছিলেন, ব্যাঙ্কের ভিড় একটু কমলে পুরনো নোট জমা দেবেন৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, ৩০ ডিসেম্বর পর্যন্ত একবারই পুরনো নোটে ৫ হাজার টাকা বা তার বেশি জমা দেওয়া যাবে৷ তার চেয়ে বেশি জমা দিতে গেলে ওই অ্যাকাউন্ট আয়কর বিভাগের নজরের আওতায় চলে আসবে৷ যাঁরা টাকা জমা দিতে আসবেন, ব্যাঙ্ক চাইলে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে৷ বুধবার রিজার্ভ ব্যাঙ্ক ওই নিয়ম প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেশের আম নাগরিকরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.