Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

মাকে নৃশংসভাবে খুন করে, মৃতদেহ নিয়ে দিনযাপন যুবকের

কেন এই কাণ্ড ঘটাল সে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১৫:২৪

options
link
মাকে নৃশংসভাবে খুন করে, মৃতদেহ নিয়ে দিনযাপন যুবকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের গলা কেটে নৃশংসভাবে হত্যা করল যুবক। আর তারপর মায়ের পচা-গলা দেহ নিয়ে কয়েকদিন কাটিয়ে দিল সে। সার্জার যুবকের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ২৯ বছরের ড্যানিশ যুবক মানসিক অবসাদগ্রস্ত ছিল। সার্জার আল নাখলা অঞ্চলের বাসিন্দা ওই যুবক তার মায়ের সঙ্গে থাকত বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মায়ের গলা কেটে নৃশংসভাবে হত্যা করে যুবক। তারপর মায়ের বিকৃত এবং পচা-গলা দেহ নিয়ে বেশ কয়েকদিন কাটিয়েছে ওই যুবক। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং যুবককে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে যুবক মাকে হত্যার কথা স্বীকার করে নেয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুবকের শারীরিক এবং মানসিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, যুবক মানসিক অবসাদগ্রস্ত। বর্তমানে তাকেও চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.