কেরিয়ারের মধ্যগগনেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কোনও রকম রাখ-ঢাক না করেই জনের সঙ্গে সংসার পাতার খবর ফলাও করে জানিয়ে দেন বিপস তখন।
Advertisement
৭১১
উনিশ বছরের অভিনয় জীবনে ভূত, অ্যাকশন, কর্পোরেট, কোনও চরিত্রেই নিজেকে মেলে ধরা বাদ দেননি বিপাশা। জনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ‘ধুম ২’-র মতো বেশ কিছু বড় বাজেটের ছবি থেকে বাদ পড়েন বিপস। শোনা যায়, এর নেপথ্যে জন-ই।
৮১১
অভিনয়ের পাশাপাশি আইটেম নম্বরেও দেখা গিয়েছে তাঁকে। ‘বিড়ি জ্বলাইলে’ থেকে 'নমক ইশক কা', প্রতিটা আইটেম সং-এ এই বঙ্গতনয়া হিল্লোল তুলেছিলেন পুরুষ হৃদয়ে।
৯১১
মানসিক অবসাদ কাটিয়ে ফের বলিউডে কামব্যাক। হরর জ্যঁরেই আটকে যান। Creature 3D, Alone বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বলিউডের পাশাপাশি হলিউড ছবি ‘দ্য লাভার’-এও দেখা যায় তাঁকে
১০১১
২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।
১১১১
এখন বলিউডের ইভেন্ট, ফ্যাশন শো ছাড়া এই বঙ্গতনয়াকে দেখা যায় না।