Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬

ছেলে আদিত্যর সঙ্গে বিয়ে হতে চলেছে নেহার! ইঙ্গিত দিলেন উদিত নারায়ণ

কী বলছেন আদিত্য নারায়ণ আর নেহা কক্কর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২০, ১৭:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২০, ১৭:৪৭

options
link
ছেলে আদিত্যর সঙ্গে বিয়ে হতে চলেছে নেহার! ইঙ্গিত দিলেন উদিত নারায়ণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে নেহা কক্করকে প্রেম নিবেদন করেছিলেন আদিত্য নারায়ণ। নেহাত মজার ছলেই বলেছিলেন, ‘মুঝসে শাদি করোগি?’ কিন্ত বাবা যে ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছেন, তা বোধহয় বুঝতেও পারেননি আদিত্য নারায়ণ।

সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর এসেছিলেন গায়ক উদিত নারায়ণ ও দীপা নারায়ণ। সেখানেই তিনি বলেন, ‘ইন্ডিয়ান আইডল’ তাঁর কাছে স্পেশ্যাল। কারণ, তাঁর ‘পুত্রবধূ’ এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন। শুধু উদিত নয়, তাঁর স্ত্রী দীপা নারায়ণেরও পূত্রবধূ হিসেবে নেহাকে মেনে নিতে আপত্তি নেই। আপত্তি নেই নেহার বাবা-মায়েরও। তাঁরাও ‘ইন্ডিয়ান আইডল’-এ এসে বলেছেন আদিত্য নারায়ণকে জামাই হিসেবে মেনে নিতে তাঁদেরও কোনও আপত্তি নেই। দুই পরিবার রাজি। কিন্তু মিয়া-বিবি কি রাজি? আদিত্য আর নেহা কিন্তু এ ব্যাপারে ঝেড়ে কাশেননি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ‘৪ বার আত্মহত্যার চেষ্টা করেছিলাম’, কুশলের মৃত্যুর পর বিস্ফোরক আরও এক অভিনেত্রী ]

সম্প্রতি একটি পর্বে ‘অ‌্যায় দিল হ‌্যায় মুশকিল’-এর ‘চন্না মেরেয়া’ গানটি গাইতে শুরু করেন এক প্রতিযোগী। নাম অদ্রিজ ঘোষ। অদ্রিজের গান শেষ হওয়ার পর, আচমকাই মাইক্রোফোন হাতে নিয়ে ওই একই গান গাইতে শুরু করে দেন নেহা। শুধু তাই নয়। সঙ্গে এও জানান, গানটি তিনি তাঁর প্রাক্তনের জন‌্য গাইছেন। গান গাইতে গাইতেই চোখ ছল ছল করে ওঠে নেহার। তিনি কেঁদে ফেলেন। আর এই দৃশ‌্য দেখেই মন খারাপ হয়ে যায় শোয়ে উপস্থিত বিচারকদের। এর পরই গায়িকার মন ভাল করতে মাঠে নেমে পড়েন বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত‌্য। নেহা কক্করকে একেবারে কোলে তুলে নেন তিনি। সঙ্গে শুরু করেন গান- ‘মুঝসে শাদি করোগি’। আদিত্যর এমন কাণ্ডে হেসে ওঠেন নেহা। মুখে হাসি ফুটে ওঠে বিচারকদেরও। তবে গল্প এখানেই শেষ নয়। মজার ছলেই আদিত্য ঘোষণা করেন, নেহাকে বিয়ে করে তবেই বাড়ি ফিরবেন, নচেৎ নয়। 

[ আরও পড়ুন: কলকাতায় শ্লীলতাহানির শিকার অভিনেত্রী, পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.