সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গিরা৷ এই আশঙ্কায় জম্মু-কাশ্মীরের বান্দিপোরার হাজিন গ্রাম ঘিরে ফেলল সেনা৷ বৃহস্পতিবার সকাল থেকেই বান্দিপোরার এই গ্রামে চলছে সেনা টহল৷
গত নভেম্বরের ২৫ তারিখ এই গ্রামেই দুই জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক সেনা জওয়ানেরও৷ পাক অধিকৃত কাশ্মীরে গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সীমান্তে গোলাগুলির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে৷ পাক সেনার গুলিতে ১৪ জন সেনা জওয়ান সহ মোট ২৬ জনের মৃত্যু হয়৷ সীমান্তবর্তী গ্রামগুলি হামলা চালাতে উঠে পড়ে লেগেছে জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন