Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি

পিছোল তারিখ, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি ১ ফেব্রুয়ারি

নতুন দিন ঘোষণা পাতিয়ালা হাউস কোর্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২০, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২০, ১৭:৪৫

options
link
পিছোল তারিখ, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি ১ ফেব্রুয়ারি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার নতুন দিনক্ষণ ঘোষণা হল। আগামী ১ ফেব্রুয়ারি তাদের  ফাঁসির দিন ধার্য করল পাতিয়ালা হাউস কোর্ট। ওইদিন সকাল ৬টায় তিহার জেলে তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হবে। ওইদিনই আবার কেন্দ্রীয় বাজেট। দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের দিকেও নজর থাকবে সবার। ফলে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলেছেন দেশবাসী। 

[আরও পড়ুন: পর্যটন বিভাগের ওয়েবসাইটে গোমাংসের ছবি, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়]

নির্ভয়ার চার ধর্ষকের  ফাঁসির দিন ধার্য হয়েছিল ২২ জানুয়ারি। কিন্তু একাধিক আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। অপরাধী মুকেশ সিং মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ফাইল করে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আরজিও জানায়। তার জেরেই পিছিয়ে যেতে থাকে ফাঁসি কার্যকরের প্রক্রিয়াটি। যা নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছিলেন নির্ভয়ার মা আশাদেবী। এতে রাজনৈতিক তরজাও কম হয়নি।

এদিকে, নিজেকে ফের নাবালক বলে দাবি করে আজই  সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ফাইল করে পবন শর্মা। সেই আবেদন খারিজ হয়েছে। তার জেরেই ১৪ দিন পর অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি ফাঁসি দেওয়ার দিনক্ষণ ঘোষণা করে পাতিয়ালা হাউস কোর্ট। তবে তারপরও রাষ্ট্রপতির কাছে পবনের প্রাণভিক্ষার আবেদন জানানোর সম্ভাবনা থাকছে। তাতেও কিছুটা সময় পিছোতে পারে বলে অনুমান। এদিকে, তিহার জেলে আত্মহ্ত্যার  চেষ্টা করে আরেক দোষী বিনয় শর্মা। সবমিলিয়ে,  এই মুহূর্তে  বেশ জটিলতায় নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজাদানের প্রক্রিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পালিয়েও শেষরক্ষা হল না, কানপুর থেকে ধৃত মুম্বই বিস্ফোরণে প্যারোলে মুক্ত অপরাধী ‘ডঃ বম্ব’]

তবে এদিন পাতিয়ালা হাউস কোর্ট নতুন দিন ঘোষণার পরও নিশ্চিন্ত হলেন না মা আশাদেবী। তাঁর এখনও আশঙ্কা, যেভাবে এত বছর ধরে দোষীদের সাজাদানের প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক এবং অনাস্থা বাড়ছে তাতে। তাই যতক্ষণ না ফাঁসির দড়ি ধর্ষকদের গলায় পরানো হচ্ছে, ততক্ষণ তিনি নিশ্চিন্ত হতে পারবেন না। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.