Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
সম্প্রীতির সরস্বতী পুজো

৫১ ফুটের প্রতিমা আরাধনায় মিসকিন-প্রীতমরা, সম্প্রীতির সরস্বতী পুজো ভাতারে

সম্প্রীতি ক্লাবের পুজোয় এবার চমকের শেষ নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২০, ১৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২০, ১৯:২৫

options
link
৫১ ফুটের প্রতিমা আরাধনায় মিসকিন-প্রীতমরা, সম্প্রীতির সরস্বতী পুজো ভাতারে zoom

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার ভাতারে সম্প্রীতি ক্লাবের সম্প্রীতির সরস্বতী পুজো। মুর্তিতে রীতিমতো চমক। ৫১ ফুটের সরস্বতী প্রতিমা হতে চলেছে। তারই পুরোদস্তুর প্রস্তুতি চলছে। মিসকিন মণ্ডল, শেখ ওয়াসিফদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিনরাত এক করে পুজোর প্রস্তুতি নিচ্ছেন প্রিয়তোষ সর্দার, প্রীতম বন্দ্যোপাধ্যায়রা। ক্লাব সদস্যদের দাবি তাদের সরস্বতী মুর্তিই এবছর জেলার সবচেয়ে বড় মুর্তি। ভাতারের ঝুজকোডাঙ্গা গ্রামের সম্প্রীতি ক্লাবের সরস্বতী পুজো ঘিরে ভাতারবাসীর আগ্রহ তুঙ্গে।

ভাতারের ঝুজকোডাঙ্গা গ্রামে সম্প্রীতি ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর সরস্বতী পুজো করা হয়। এবছরেও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। আর এবারের পুজো রীতিমতো চমক। ৫১ ফুটের প্রতিমা পুজো হবে ঝুজকোডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝুজকোডাঙ্গা গ্রামে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস রয়েছে। বরাবরই উভয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। জানা যায়, সম্প্রীতি ক্লাবের সম্পাদক মিসকিন মণ্ডলই এবারের ৫১ ফুটের প্রতিমা পুজোর পরিকল্পনা নেন। ক্লাবের সদস্য প্রীতম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মিসকিনই ক্লাবের সবার কাছে প্রথম প্রস্তাব দেয় এবার পুজো হবে আলাদা রকম। মিসকিন তাঁর দাদুর স্মৃতিতে প্রতিমার পুরো খরচ বহন করছে। তার পাশাপাশি আমরা চাঁদাও তুলছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মিসকিন বলেন, ‘আমাদের পুজো উপলক্ষ্যে মেলা বসবে। টানা সাতদিন ধরে মেলা চলবে। চারদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি দুঃস্থ মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান করা হবে। সবমিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।”
ক্লাব সূত্রে জানা গিয়েছে, মাঠের পাশে মেঝেরি পুকুর থেকে ঘট এনে পুজো হবে বাগদেবীর। তারপর ওই পুকুরেই ঘট বিসর্জন করা হবে। কিন্তু ৫১ ফুটের প্রতিমা পুকুরে গিয়ে বিসর্জন হবে কীভাবে? মিসকিন বলেন, ‘আমরা ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে বিধান নিয়েছি। তাদের অনুমতি নিয়েই পাম্প মেশিন চালিয়ে দেবীর মাটির প্রতিমা কাঠামো থেকে ধুয়ে ফেলা হবে। আর সেই মাটিজল সরাসরি নালা দিয়ে পুকুরে ফেলা হবে।’

ছবি: জয়ন্ত দাস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.