Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
গণেশ আচার্য

‘অশ্লীল ভিডিও দেখাতেন’, মহিলা সহকর্মীর অভিযোগ নিয়ে মুখ খুললেন গণেশ আচারিয়া

ঠিক কী বললেন গণেশ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২০, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২০, ১৫:৩৭

options
link
‘অশ্লীল ভিডিও দেখাতেন’, মহিলা সহকর্মীর অভিযোগ নিয়ে মুখ খুললেন গণেশ আচারিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  “জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন…” দিব্যা কোটিয়ান নামে বলিউডেরই এক ডান্স কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ এনেছেন সম্প্রতি। দিব্যার মূল অভিযোগ, কাজের অছিলায় গণেশ তাঁকে একাধিকবার প্রাপ্তবয়স্ক অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করতেন। দেখতে না চাইলেও দিব্যাকে জোর করে দেখিয়েছেন। এমনকী, সহকর্মী হিসেবে কাজ করার সময়েও তাঁর পারশ্রমিকের অর্ধেকটা চাইতেন গণেশ। এমনটাই দাবি করে সোমবারই মুম্বইয়ের আম্বোলি থানায় খ্যাতনামা ডান্স কোরিগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিব্যা। অভিযোগ নিয়ে গণেশ গতকাল থেকে মুখে কুলুপ আঁটলেও বুধবার তিনি দিব্যার মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন।

গণেশ আচারিয়ার কথায়, “দিব্যা ইচ্ছে করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “যে মহিলা ওই ধরনের অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে কখনও তিনি ব্যক্তিগতভাবে একা ঘরে দেখাও করেননি।” এরপরই গণেশ দিব্যার বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দেন। তিনি বলেন, “ওঁর বিরুদ্ধে মানাহানির মামলা করব।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন’, গণেশ আচার্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা সহকর্মীর ]

অন্যদিকে, দিব্যা তাঁর লিখিত অভিযোগে দাবি তুলেছেন, ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক  পদে আসীন হওয়ার পর থেকেই গণেশ তাঁকে হেনস্তা করা শুরু করেন। তখন থেকেই প্রায়ই অফিসে ডেকে জোর করে অশালীন ভিডিও দেখাতেন সিনিয়র কোরিওগ্রাফার গণেশ। আপত্তি জানালে একাধিকবার গণেশের সঙ্গে তাঁর বচসাও হয়। দিন কয়েক আগেই অ্যাসোসিয়েশনে ১ লক্ষ টাকার সদস্যপদ চার্জ দিয়েছেন। কিন্তু তারপরও দিব্যার সদস্য পদ বাতিল করে দেন গণেশ। অন্যদিকে, গণেশের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়ায় অন্য কেউ দিব্যাকে কাজ দিতেও চাননি। অভিযোগনামায় এমনটাই দাবি করেছেন দিব্যা। 

২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে গণেশের সঙ্গে দিব্যার দেখা হলে দিব্যা গণেশের কাছ থেকে তাঁর সদস্যপদ বাতিল করার কারণ জানতে চান। আর তাতেই নাকি প্রচণ্ড রেগে যান গণেশ। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত জয়শ্রী কেলকার এবং প্রীতি ল্যাড নামে দুই মহিলা কোরিওগ্রাফারকে ডেকে দিব্যাকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়ারও নির্দেশ দেন গণেশ। তাঁরাও গণেশের নির্দেশ অনুযায়ী মারতে মারতে সেখান থেকে বের করে দেন দিব্যাকে। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন দিব্যা। এমনকী, মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও গোটা ঘটনা জানিয়েছেন।

[আরও পড়ুন: ধূমপান বিরোধী বার্তা ‘ফেলুদা’ টোটার, নেপাল থেকে টাটকা ছবি পাঠালেন সৃজিত ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.