সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগে বিজেপি-র সংসারে খারাপ খবর৷ গুরুতর অসুস্থ বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ শুক্রবার দুপুরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যসভার সাংসদকে৷ আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷
বিশ্বস্ত সূত্রে খবর, মাথা যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন রূপাগঙ্গোপাধ্যায়৷ এমনকী চোখেও কিছু দেখতে পাচ্ছিলেন না তিনি৷ তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি চিকিৎসকরা৷ এদিন সন্ধেতে মেডিক্যাল বুলেটিনে জানানো হয় রূপার শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন