Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

লাইটহাউসে দুঃসাহসিক ‘সেলফি’-র বলি আইনের ছাত্রী

পারফেক্ট সেলফি তুলতে গিয়ে হাতে প্রাণ নিয়ে কেউ উঠছেন পাহাড়ের চূড়ায়, কেউ আবার যাচ্ছেন মাঝ সমুদ্রে৷ কেউ আবার ব্রিজের রেলিংয়ে উঠে পড়ে চেষ্টা করছেন সেলফি তোলার৷ এরপর আর বিপদ কে আটকায়? কেউ হাত-পা ভেঙে ফেলছেন নিজের, কেউ আবার ঢলে পড়ছেন মৃত্যুর কোলে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৬, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৬, ২০:১৯

options
link
লাইটহাউসে দুঃসাহসিক ‘সেলফি’-র বলি আইনের ছাত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারফেক্ট সেলফি তুলতে গিয়ে হাতে প্রাণ নিয়ে কেউ উঠছেন পাহাড়ের চূড়ায়, কেউ আবার যাচ্ছেন মাঝ সমুদ্রে৷ কেউ আবার ব্রিজের রেলিংয়ে উঠে পড়ে চেষ্টা করছেন সেলফি তোলার৷ এরপর আর বিপদ কে আটকায়? কেউ হাত-পা ভেঙে ফেলছেন নিজের, কেউ আবার ঢলে পড়ছেন মৃত্যুর কোলে৷
এমনই মর্মান্তিক সেলফি তোলার ভয়াবহ ঘটনায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত৷ গত বছর ভারতে ২৭ জন এই সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে৷
এই বছরও আবার ঘটল এমন মর্মান্তিক ঘটনা৷ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল আইনের ছাত্রী৷ ২১ বছরের প্রণীতা মেহতা যোধপুরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র ছাত্রী৷ বন্ধুবান্ধবের সঙ্গে কর্ণাটকের গোকর্ণ বিচে ঘুরতে গিয়ে ‘সেলফি ফ্রিক’ প্রণীতা উঠে গিয়েছিলেন লাইটহাউসে৷ ৩০০ ফুট উচ্চতা থেকে সেলফি তুলতে গিয়ে আচমকাই নিচে পড়ে যান তিনি৷
জলে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে মাঝিদের জলে নামানো হয় ঠিকই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ সেলফির বলি হয়েছেন প্রণীতা!
জানা গিয়েছে, ভারতে প্রতি বছর যে হারে মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন তা খুবই চিন্তার বিষয়৷ বিশ্বে সেলফি সংক্রান্ত যে দুর্ঘটনা ঘটেছে, তারমধ্যে প্রায় ৪০ শতাংশ দুর্ঘটনাই ঘটেছে ভারতে৷
এই বছর এই নিয়ে তিনজন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশে!

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.