Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
তাপস পাল

বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত অভিনেতা তাপস পাল

শোকের ছায়া টলিউডে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৮:৫১

options
link
বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত অভিনেতা তাপস পাল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। সোমবার ভোররাতে জীবনাবসান হয় এই তারকার ।মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে টলিউডে।

পরিচালক তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় জীবনে পদার্পণ। ভূয়সী প্রশংসা পায় তাঁর অভিনয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’, ‘কড়ি দিয়ে কিনলাম’র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তাঁর ঝুলিতে। একটা সময় বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের সঙ্গে তাঁর কড়া টক্কর ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন। তুমুল জনপ্রিয়তার জন্য তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হন। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। তাঁর রাজনৈতিক কেরিয়ার ছিল ঈর্ষণীয়।

তবে ২০১৬ সালের শেষদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তাপস পাল। রাজনীতি থেকেও সন্ন্যাস নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজনরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.