সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবিংশ শতকে দাঁড়িয়ে বায়ুসেনায় যোগ দিচ্ছেন মহিলারা৷ অলিম্পিকের মঞ্চ থেকে দেশকে পদক এনে দিচ্ছেন মহিলারা৷ এমনকী সব প্রতিকূলতা পেরিয়ে মহাকাশেও পাড়ি দিচ্ছেন তাঁরা৷ অথচ আধুনিক সভ্য জগতে সমাজের কিছু পুরুষ নারীদের এখনও পর্দার আড়ালে দেখতেই অভ্যস্ত৷ চার দেওয়াল থেকে বেরিয়ে বাহির বিশ্বে মহিলাদের সাফল্য তাদের পুরুষ দম্ভে সজোরে আঘাত করে৷ এমনকী নারীরা কী ধরনের পোশাক পরবেন, তাও ঠিক করে দেবে সেই পুরুষরা৷ দেশ-দুনিয়া এগোলেও তাদের মানসিকতায় কোনও পরিবর্তন ঘটে না৷ এবার সেই হীনমন্য মানুষদের রোষের শিকার হলেন মহম্মদ শামি৷

কী করলেন তিনি? স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন৷ ছবিতে মেরুন রঙের স্লিভলেস পোশাকে দেখা গেল হাসিনকে৷ আর এতেই আপত্তি তুলেছে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু হয়ে যায় শামির সমালোচনা৷ স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত, সে বিষয়ে অনেকে ভারতীয় পেসারকে পরামর্শও দিয়েছে৷ একজন লিখেছে, “আপনার স্ত্রী আদৌ মুসলিম কি না, সন্দেহ আছে৷ আল্লাকে ভয় পান৷” অন্য একটি কমেন্টে খেলা, “শামি আপনি নিজে মুসলমান৷ আপনি খুব ভালভাবে জানেন বাড়ির মহিলাদের কীভাবে রাখা উচিত৷ এসব আপনাকে শোভা দেয় না৷” আরেকজনের প্রশ্ন, “আপনার লজ্জা করে না?” এভাবেই বাক্যবানে বিদ্ধ হয়েছেন শামি৷ ফ্যানদের এমন চেহারা দেখে যে বাংলার পেসার হতাশ হলেন তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না৷

তবে তারকাদের ভারচুয়াল দেওয়ালে এ ঘটনা নতুন নয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শাটলার জুয়ালা গুট্টা৷ তাঁর সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল৷ খেলার দুনিয়ার তারকাদের এমন পোশাক পরা উচিত নয় বলে সরব হয়েছিল নেটিজেনরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন