Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

জমি বিবাদের জের, ন’জন মহিলার উপর অ্যাসিড হামলা

পুলিশ বচসায় জড়ানো ওই পরিবারের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২০, ১২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২০, ১২:১৬

options
link
জমি বিবাদের জের, ন’জন মহিলার উপর অ্যাসিড হামলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমির বিবাদের জেরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হল ন’জন মহিলাকে৷ যার মধ্যে আবার একজন নাবালিকা৷

পাঞ্জাবের কাপুরথালা এলাকার ঘটনা৷ সূত্রের খবর, ভুই গ্রামের মোড়ল বিনোদ সেহগাল এবং গ্রামের স্থানীয় এক পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদের বাঁধে৷ পরিবারের দাবি ছিল, সেই সম্পতি তাদের৷ কিন্তু মোড়ল জানান, জমিটি পঞ্চায়েতের অধীন৷ তাই সেখানে কমিউনিটি সেন্টার তৈরির ভাবনা চিন্তা করছেন তাঁরা৷ জমিকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শুরু হয় অ্যাসিড ছোড়াছুড়ি৷ ঘটনাস্থলে উপস্থিত সাতজন মহিলার দেহে গিয়ে পড়ে সেই অ্যাসিড৷ যার মধ্যে ছিলেন মোড়লের স্ত্রী রীনা সেহগালও৷ সেই পরিবারের দুই মহিলার গায়েও অ্যাসিড ছোড়া হয়৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিপদমুক্ত তাঁরা৷ আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, অ্যাসিড আক্রমণের ঘটনায় দু’পক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে৷ তবে পুলিশ বচসায় জড়ানো ওই পরিবারের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ গোটা ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.