Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

মুখোমুখি ইন্ডিগো ও স্পাইস জেটের বিমান, ছড়াল আতঙ্ক

ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ১০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ১০:৫৪

options
link
মুখোমুখি ইন্ডিগো ও স্পাইস জেটের বিমান, ছড়াল আতঙ্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দু’টি বিমান৷ মঙ্গলবার সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ হতে চলেছিল ইন্ডিগো এবং স্পাইস জেটের দু’টি বিমান৷ অল্পের বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়৷

এদিন ইন্ডিগোর বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর থামার আগেই উল্টোদিক থেকে স্পাইস জেটের একটি বিমান উড়ানের জন্য সেটির দিকে এগিয়ে আসে৷ ফলে মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয়৷ কিন্তু চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো যায়৷ ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত এদিনই ড্যাবোলিম বিমানবন্দরে বিপত্তিতে পড়ে গোয়া থেকে মুম্বইগামী জেট এয়ারওয়েজের একটি বিমান৷ রানওয়েতে আচমকাই পিছলে যায় বিমানটি৷ ঘটনায় আহত অন্তত ১৫ জন বিমানযাত্রী৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.