Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
goli maro slogan

‘সামান্য বিষয়’, কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের

তাঁর এই মন্তব্যের জেরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২০, ২১:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২০, ২১:৫৭

options
link
‘সামান্য বিষয়’, কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে দিল্লির একটি জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মঞ্চ থেকে বলেছিলেন, ‘দেশকে গদ্দারও কো।’ আর নিচে থাকা দর্শকাসন থেকে আওয়াজ উঠে ছিল ‘গোলি মারো..।’ বিষয়টি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। দিল্লিতে হওয়া অশান্তির সময়ই এই স্লোগানটি বারবার শোনা গিয়েছিলে কিছু দুষ্কৃতীর মুখে। এরপরই দিল্লি হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হল না সেই প্রশ্ন করা হয়। বিষয়টি নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। এর মাঝেই রবিবার কলকাতার রাস্তায় একদল বিজেপি(BJP) সমর্থককে এই স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনা সামান্য বিষয় বলে উল্লেখ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহিদ মিনার ময়দানে আয়োজিত সভায় যাওয়ার পথে ওই স্লোগান দেয় একদল বিজেপি কর্মী। চৌরঙ্গি এলাকায় রাস্তার উপরে অমিত শাহের সভার বিরোধিতা প্রতিবাদ জানাচ্ছিলেন একদল যুবক-যুবতী। তাঁদের সামনে দিয়ে যাওয়ার সময় ‘গোলি মারো’ স্লোগান দেয় বিজেপি কর্মীরা। সামনে পুলিশ থাকলেও কিছু বলেনি বলে অভিযোগ। যদিও পরে বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিতে তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসের সেটিং! মমতার কটাক্ষের কড়া জবাব দিলেন সেলিম]

 

সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে এই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর উত্তরে রাজ্যপাল বলেন, ‘আমাদের দেশ খুব বড়। এখানে অনেক ধরনের মানুষ বাস করেন। এর মধ্যে কতজন কত কিছুই বলেন। তাই আপনাদের বিষয়টি অনেক বড় বলে মনে হলেও এটা আমার কাছে তেমন কিছু নয়। একটা সামান্য বিষয়।’

[আরও পড়ুন: দিল্লির হিংসা ‘পরিকল্পিত গণহত্যা’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আক্রমণাত্মক মমতা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.