সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুলাগড়ে সংঘর্ষের খবর সম্প্রচার করার অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল রাজ্য সরকার৷ অভিযোগ উঠেছে বেসরকারি সংবাদ মাধ্যমের সিনিয়র এডিটর সুধীর চৌধুরী, সাংবাদিক পূজা মেহতা এবং চিত্র সাংবাদিক তন্ময় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷
এই মামলার বিরুদ্ধে ফেসবুকে সরব হয়েছেন সুধীর চৌধুরী৷ রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ জামিন অযোগ্য ধারায় কেন মামলা দায়ের করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে রয়েছে হাওড়ার ধুলাগড়৷ সংঘর্ষে এখনও পর্যন্ত আহত হয়েছেন ২৫ জনেরও বেশি৷ শনিবার হাওড়ার ধুলাগড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় বিজেপির সংসদীয় প্রতিনিধিদল৷ কিন্তু ধুলাগড়ে ঢোকার মুখেই পুলিশ তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন