Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ক্রিসমাসেই পুজোর মাসের স্বাদ দিলেন এঁরা

এই ভরা শীতের মরশুমে আচমকা দুর্গাপুজো কেন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ১৬:৫২

options
link
ক্রিসমাসেই পুজোর মাসের স্বাদ দিলেন এঁরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা শহর মেতে আছে বড়দিনের সেলিব্রেশনে৷ সেই আবহে তনুশ্রী, সম্পূর্ণাদের দেখা গেল একেবারে অন্য মেজাজে৷ প্রেক্ষাপটে একচালা দুর্গা প্রতিমা৷ মাকে বরণ করতে বাঙালি নারীর চিরন্তন সাজে তৈরি তাঁরা৷ কারও হাতে ধরা ঘট৷ কেউবা নিয়েছেন বরণডালা৷ কিন্তু এই ভরা শীতের মরশুমে আচমকা দুর্গাপুজো কেন!

আসলে ‘দুর্গা সহায়’ হলে কিছুই অসম্ভব নয়৷ আর তাই ক্রিসমাসই হয়ে উঠতে পারে পুজোর মাস৷ সঙ্গে অবশ্য থাকতেই হবে অরিন্দম শীলকে৷ কেননা ক্যাপ্টেন ছাড়া কে আর এই ভরা শীতের মরশুমে দুর্গাপুজোর আবহ তৈরি করতে পারেন!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রহস্যের চোরাগলি ছেড়ে আপাতত পরিচালক অরিন্দম শীলের ঘোরাঘুরি সম্পর্কের কানাগলিতে৷ অভিজাত পরিবার, তার রীতি-নীতি রেওয়াজ, সম্পর্কের নানা টানাপোড়েনের বুনটেই এবার চিত্রনাট্য সাজিয়ে তুলেছেন পরিচালক৷ লাহিড়ী বাড়ির সে কাহিনি একটু একটু করে পর্দায় ফুটে উঠছে৷ আর সে বাড়ির সদস্য হয়েই পুজোর জন্য তৈরি দেখা গেল তনুশ্রী, সম্পূর্ণা৷

শবর, ব্যোমকেশের নজরকাড়া সাফল্যের পর তাঁর উপর টলিপাড়ার প্রত্যাশা অনেকখানি৷ নিজেকেও সম্ভবত অন্য বিষয়ে পরখ করে দেখে নিতে চান পরিচালক৷ আর তাই আত্মকেন্দ্রিক এই সময়ে দাঁড়িয়ে এক পরিবারের কাহিনি তুলে ধরতে চাইছেন পর্দায়৷ ছবিতে আছেন তনুশ্রী, সম্পূর্ণা, ইন্দ্রাশিস, সোহিনী, কৌশিক সেন প্রমুখ৷ ছবির শুটিং শুরু হয়েছে গত ১৮ ডিসেম্বর৷ সম্প্রতি সে ছবির শুটিংয়েই দেখা গেল এই দুর্গাপুজোর আয়োজন৷ বড়দিনের মরশুমে যেন এভাবেই এক টুকরো শরৎ উপহার দিলেন পরিচালক৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.