Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এ কোন ভাষায় বচ্চনের প্রশংসা রামগোপাল বর্মার!

প্রশংসার এই ভাষা হলে, আর নিন্দার প্রয়োজন আছে কি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৭:৪১

options
link
এ কোন ভাষায় বচ্চনের প্রশংসা রামগোপাল বর্মার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা অতি মূল্যবান বস্তু৷ সঠিক স্থানে সঠিকভাবে প্রয়োগ না করলেই বিপত্তি৷ এই বিপত্তিই ঘটিয়ে বসেছেন পরিচালক রাম গোপাল বর্মা৷ বলিউডের বক্স অফিসে তাঁর ‘আগ’-এর আঁচ যতই ঠান্ডা হোক, টুইটারে তিনিই হামেশাই অতিসক্রিয়৷ এই অতিসক্রিয়তারই নমুনা দেখা গেল ২৫ ডিসেম্বর৷ যার খেসারত দিতে হল স্বয়ং বিগ বিকে৷

বড়দিনেই ২৫ বছর পূর্ণ করে অমিতাভের এভারগ্রিন হিট ছবি ‘কালিয়া’৷ সেই আনন্দে বিগ বির প্রশংসা করতে গিয়েছিলেন রামু৷ কিন্তু সেই প্রশংসার জন্য যে ভাষা বেছেছিলেন, তা লেখার অযোগ্য৷ তাই নিচের টুইটটি যুক্ত করে দেওয়া হল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

rgv

মাত্র কিছুক্ষণের জন্য রামুর টুইট ওয়ালে ছিল এই মেসেজ৷ তারপরই বিপদ বুঝে তুলে নেওয়া হয়৷ কিন্তু ততক্ষণে সোশাল মিডিয়ার বাসিন্দাদের নজরে পড়ে গিয়েছে তাঁর এই প্রশংসার বাক্যবাণ৷ কী বলছেন, কেন বলছেন এবং সবচেয়ে বেশি কথা কাকে বলছেন – এই ভাষা প্রয়োগের আগে পরিচালকের ভাবা উচিত ছিল৷ এমনটাই মনে করছেন অনেকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.