Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
করোনায় মৃত

করোনার বলি আরও দুই, দুই বিদেশি নাগরিক-সহ দেশে মৃত ১৮

সম্প্রতি সৌদি আরব থেকে তীর্থ করে ফিরেছিলেন ওই বৃদ্ধা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২০, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২০, ১৬:৫৮

options
link
করোনার বলি আরও দুই, দুই বিদেশি নাগরিক-সহ দেশে মৃত ১৮ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার করাল গ্রাসে আরও দুই। বৃহস্পতিবার দুপুরে মারণ রোগে আক্রান্ত দুজনের মৃত্যু হল। কর্ণাটক ও রাজস্থানে দুজনের মৃত্যু হল। একদিকেকোভিড ১৯ (COVID 19)-এ আক্রান্ত  এক বৃদ্ধার (৭৫) মৃত্যু হয় কর্ণাটকে।অন্যদিকে রাজস্থানে কোমায় থাকা এক বৃদ্ধের কিডনি বিকল হয়ে মৃত্যু হয়। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে তিন আক্রান্তের মৃত্যুতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ১৮। এদের মধ্যে দুজন বিদেশি নাগরিক।

কর্ণাটকে মৃত বৃদ্ধা আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি তিনি কর্ণাটকে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে কর্ণাটকে দ্বিতীয় মৃত্যু ঘটল।  জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের হিন্দপুরের বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর একাধারে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ছিল। এমনকী সদস্য কোমরের হাড়ও ভেঙেছিল তাঁর। কিছুদিন আগে সৌদি আরবের মক্কা থেকে ফিরে সম্প্রতি কর্ণাটকে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। সেখানে এসে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাঁকে জেলা হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মঙ্গলবার রাজীব গান্ধী ইন্সটিটিউট অব চেস্ট ডিজিজে ভরতি করা হয়। পরে বাউরিং এন্ড লেডি কার্জন হাসপাতালে তাকে ভরতি করা হয়। সেখানে বুধবার দুপুরে ১টা নাগাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : দূরত্ব ১৫০ কিলোমিটার, দশ মাসের সন্তানকে কাঁধে চাপিয়ে হেঁটে বাড়ি ফিরছেন যুবক]

অন্যদিকে, রাজস্থানে ভিলওয়ারার বাসিন্দা ৭৩ বছরের এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন। ডায়াবেটিসের কারণে তাঁর কিডনি বিকল হয়ে গিয়েছিল। পরে তিনি করোনায় আক্রান্ত হন। আর তাই রাজস্থানের স্বাস্থ্য দপ্তর এটিকে করোনায় মৃত্যু বলতে নারাজ। এ প্রসঙ্গে রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রোহিত কুমার সিং বলেন, “এটাকে সরাসরি করোনায় মৃত্যু বলা উচিত নয়। ওই বৃদ্ধের কিডনি বিকল হয়ে গিয়েছিল। তিনি কোমায় ছিলেন। পুরনো রোগে ভুগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন।”

[আরও পড়ুন :করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ কেন্দ্রের, বাড়ল মনরেগা প্রকল্পের মজুরি]

প্রসঙ্গত, ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রুখতে দেশে লকডাউন চলছে। আগামী তিন সপ্তাহ এই লকডাউন আরও থাকবে বলে মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বুধবার তার প্রথম দিনে আইন ভেঙে মানুষজন বাইরে বেরিয়েছেন নিজেদের সুরক্ষার ভাবনা উড়িয়ে। গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ইটালিতে সর্বোচ্চ  – সাড়ে সাত হাজারের বেশি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.