Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
করোনায় মৃত্যু

বিদেশ যাননি, দেশে এমন আরও তিনজনের মৃত্যু বাড়াচ্ছে চিন্তা

চিন্তা বাড়িয়েছে মৃতদের বয়সও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২০, ১১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২০, ১১:৪১

options
link
বিদেশ যাননি, দেশে এমন আরও তিনজনের মৃত্যু বাড়াচ্ছে চিন্তা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হল। মঙ্গলবার গভীর রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার এক মহিলার মৃত্যু হয়। এদিকে এদিন ভোরে কেরলের তিরুবন্তপুরমে আরও একজনের মৃত্যু হল। মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের আরও এক আক্রান্তেরও। সবমিলিয়ে লকডাউনের পর দেশে মৃত্যুর হার বেড়েই চলেছে। যার জেরে চিন্তায় পড়েছে কেন্দ্র সরকার। চিন্তা বাড়িয়েছে মৃত ব্যক্তিদের বয়সও।

কেন্দ্র সরকারের দাবি, দেশে সামাজিক বা গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। বরং স্থানীয় সংক্রমণেই আটকে রয়েছে মহামারী। অথচ এই কয়েকদিনে এমন কয়কেজনের মৃত্যু হয়েছে যাদের বিদেশ যাত্রা কোনও ইতিহাস নেই। বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, ষাটোর্ধ্ব ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা বেশি। অথচ বর্তমান পরিসংখ্যান বলছে ৪০ বা ৪৫-এর বছরের আক্রান্তেরও মৃত্যু হচ্ছে। যা নিসন্দেহে চিন্তা বাড়াচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : আশঙ্কাই সত্যি, দিল্লির মসজিদের অনুষ্ঠানে যোগ দেওয়া আটজনের মৃত্যু করোনায়]

মধ্যপ্রদেশে আরও এক আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে মধ্যপ্রদেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। ৪৮ বছরের ওই মহিলার কোনও বিদেশযাত্রার ইতিহাস নেই বলেই খবর। তবে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগছিলেন তিনি। পশ্চিমবঙ্গে হাওড়ার মৃত মহিলা বিদেশ যাননি। কিন্তু দিন কয়েক আগে তিনি ডুয়ার্স থেকে ফিরেছিলেন।

এদিকে কেরলে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক বৃদ্ধের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। মঙ্গলবার সকালে তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে কী ভাবে তাঁর সংক্রমণ হয়েছিল, তা এখনও নিশ্চিত নয় চিকিৎসকদের কাছে। ৬৮ বছরের ওই বৃদ্ধ কয়েক দিন আগে জ্বর ও সর্দি-কাশির উপসর্গ নিয়ে তিরুঅনন্তপুরম হাসপাতালে ভর্তি হন। তিনিও বৃদ্ধ উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। কিডনি বিকল হয়ে যায় তাঁর। এই বৃদ্ধেরও কোনও বিদেশযাত্রার ইতিহাস নেই বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন : করোনা আতঙ্কের জের, দেশে একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে মানসিক রোগ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.