সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ আগুনের বলি ৬ জন৷ শুক্রবার ভোরবেলা মাহারাষ্ট্রের পুণের একটি বেকারিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পুণের কোণ্ডওয়া বুদরুক এলাকার ওই বেকারিটির মধ্যে সেসময় ৬ জন কর্মী ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে৷ ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তাঁদের৷
স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে খবর৷ ঘটনা ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে গোটা এলাকায়৷ আশেপাশে বেশকিছু এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়৷ তবে দমকল কর্মী ও স্থানীয়দের তৎপরতায় বিষয়টি তার আগেই নিয়ন্ত্রণে চলে আসে৷
Maharashtra: Six die after fire broke out at a bakery shop in Pune early this morning pic.twitter.com/cPwSzyj15s
— ANI (@ANI_news) December 30, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন