Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত

এখনও মাসুদকে সমর্থন করলে ফল ভাল হবে না, স্পষ্ট জানাল নয়াদিল্লি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১০:১২

options
link
মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গি মৌলানা মাসুদ আজহার প্রসঙ্গে নয়াদিল্লির ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে৷ চিন যদি এখনও মাসুদকে জঙ্গি বলে ঘোষণা না করে, তাহলে চিনকে সন্ত্রাসে মদতদাতা বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘে বক্তব্য পেশ করবে ভারত৷ মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার জন্য চিনকে এই সপ্তাহটুকুই সময় দিছে ভারত৷ অন্যথায় কূটনৈতিক স্তরে ভারতও চরম পদক্ষেপ করবে৷

পাঠানকোট হামলার মূলচক্রী মাসুদ আজহার, জানাল এনআইএ

পাঠানকোটে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড এই মাসুদ আজহার৷ জৈশ-এ-মহম্মদ প্রধানকে আন্তর্জাতিক জঙ্গি বলে তকমা দিতে চেয়েছিল ভারত৷ কিন্তু রাষ্ট্রসংঘে ভারতের এই দাবির বিরুদ্ধে স্থগিতাদেশ চায় চিন৷ ১৫টি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের মধ্যে একমাত্র চিনই মাসুদকে ‘জঙ্গি’ বলে ঘোষণা করার বিরোধিতা করে৷ আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করলে মাসুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যাতায়াত- সব কিছুর উপরেই নিষেধাজ্ঞা লাগু হবে বিশ্বজুড়ে৷ সেটাই চায় ভারত৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণায় বিরোধিতা চিনের

গত ৫ নভেম্বর জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল সঙ্গে চিনের স্টেট কাউন্সিলারের বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করেন৷ কিন্তু চিন তাদের অবস্থানে অনড় থাকে৷ বেজিংয়ের দাবি, মাসুদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ দেখাতে পারেনি নয়াদিল্লি৷ ভারতও পাল্টা এনআইএ-র চার্জশিটকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হচ্ছে৷ মাসুদকে এখনও জঙ্গি বলে ঘোষণা না করলে ভারতও তার পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেলেছে৷ জেইএম-এর কুখ্যাত জঙ্গি ও মাসুদের ভাই আবদুল আজহার রউফের গায়েও আন্তর্জাতিক জঙ্গির তকমা চেয়ে আন্তর্জাতিক স্তরে দাবি জানাবে ভারত৷ চিন বিরোধিতা করলে সেক্ষত্রে বেজিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসে মদতদাতা বলে রাষ্ট্রসংঘে জোরাল প্রচার চালাবে ভারত৷

পাঠানকোট কাণ্ড: মাসুদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.