সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মহারাষ্ট্র৷ শুক্রবার পুণের এক বেকারিতে ভয়াবহ আগুন লাগায় মৃত্যু হয় ছয় ব্যক্তির৷ আর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার ঘটে গেল দুর্ঘটনা৷ শুক্রবার মহারাষ্ট্রের আকলায় আগুন লাগে৷
একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে এই আগুন লাগে বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷ এদিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ রাসায়নিক কারখানায় লাগা আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ ঘটনাস্থলে আসে দমকলের ১২ টি ইঞ্জিন৷ আগুন নেভানোর প্রচেষ্টা জারি রয়েছে বলে জানা গিয়েছে৷ তাদের প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতির খানিক সামাল দেওয়া গিয়েছে৷ যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও স্পষ্ট নয়৷
Fire broke out in a chemical factory in Maharashtra’s Akola. 12 fire tenders at the spot. Situation under control pic.twitter.com/RxU1ce2Jir
— ANI (@ANI_news) December 31, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন