সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের অভিজাত ক্লাবের স্টাফ কোয়ার্টারে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ৷ ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক এলাকার ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে৷ মৃতের নাম পূর্ণিমা দেবনাথ (২২)৷ বালুরঘাটে এক ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া পূর্ণিমা ওই ক্লাবে এসেছিলেন ট্রেনি হিসেবে কাজ করতে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই কাজে যোগ দিয়েছিলেন পূর্ণিমা৷ ক্লাবেরই এক সহকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে৷ রবিবার দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়৷ এর পরই নিজেকে স্টাফ কোয়ার্টারে বন্ধ করে নেন তিনি৷ দুপুর পর্যন্ত দরজা না খোলায় তা ভেঙে ঘরে ঢোকেন অন্যান্য কর্মীরা৷ ওড়নার ফাঁসে ঝুলন্ত অবস্থায় পূর্ণিমাকে দেখতে পান তাঁরা৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই মৃত ঘোষণা করা হয় তরুণীকে৷
ঘটনায় এখনও পর্যন্ত কারও নামে অভিযোগ দায়ের করা হয়নি৷ পুর্ণিমার বাড়িতে খবর দিয়েছে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর মৃতদেহ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে সার্ভে পার্ক থানার পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন