সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হচ্ছেন বলিউড সুপারস্টার সলমন খান৷ বিশ্বাস হচ্ছে না? না হওয়ার তো কোনও কারণ নেই! এই প্রথমবার তো নয়৷ এর আগেও বাবা হয়েছেন তিনি৷ সন্তানদের সঙ্গে হেসে-খেলে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে৷ তেমনই আবার বাবা হচ্ছেন তিনি৷ এবার নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়টি! হ্যাঁ, ঠিক ধরেছেন৷ বড়পর্দায় ফের বাবার ভূমিকায় দেখা যাবে দাবাং খানকে৷
সম্প্রতি গীতা ও ববিতা ফোগাটের বাবা মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের মন জয় করেছেন আমির খান৷ এবার সেই পথেই নাকি হাঁটতে চলেছেন সলমন৷ শোনা যাচ্ছে, নিজের আগামী ছবিতে ১৩ বছরের সন্তানের বাবার ভূমিকায় দেখা যাবে সলমনকে৷ তবে কি আমিরকে দেখেই নতুন করে অনুপ্রেরণা পাচ্ছেন সলমন? তার উত্তর সল্লু মিঞাই দিতে পারবেন৷ তবে এর আগেও ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’র মতো ছবিতেও বাবা সলমনকে দেখেছিলেন তাঁর ভক্তরা৷
রিয়েল লাইফে সলমন কবে বাবা হবেন, সেই জল্পনা তো নতুন বছরেও অব্যাহত৷ কিন্তু রিল লাইফে ফের সলমনের পিতৃস্নেহের পরিচয় পাবেন দর্শকরা৷ যদিও সেই ছবির নাম, বা সলমনের বিপরীতে কে অভিনয় করছেন, সেসব তথ্য এখনও প্রকাশ্যে আসেনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন