সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি ধর্মীয় রাজনীতির মাধ্যমে দেশে কোনও অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করতে চায় না৷ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ধর্মের নামে রাজনীতি বন্ধ করার জন্য সম্প্রতি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারই প্রসঙ্গে এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ ধর্মের নামে ভোট চাওয়া যাবে না, কার্যত এই কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার পক্ষেই সোমবার জোড়াল সওয়াল করা হয় সর্বোচ্চ আদালতে৷ আর আদালতের এই সিদ্ধান্তের পক্ষ নিলেন রাজনাথ৷ তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত৷ ধর্ম এবং জাতিভিত্তিক রাজনীতি করা কখনই উচিত নয়৷ ধর্মের বশবর্তী হয়ে রাজনৈতিক মেরুকরণ কখনই উচিত নয়৷”
এদিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করার পাশাপাশি বেঙ্গালুরুতে মহিলাদের যৌন নিগ্রহের বিষয়েও মুখ খোলেন তিনি৷ বলেন, “মহিলাদের সম্মান রক্ষা করা যে কোনও রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ সেই বিষয়টি নিয়ে সরকারের সচেতন হওয়া উচিত৷”
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন