Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

মাদক পাচার রুখতে বলিউডই হাতিয়ার মুম্বই পুলিশের

জানেন রনবীর, আলিয়া, প্রিয়াঙ্কা, ক্যাটরিনাদের কীভাবে ব্যবহার করে মুম্বই পুলিশ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ২০:৩৩

options
link
মাদক পাচার রুখতে বলিউডই হাতিয়ার মুম্বই পুলিশের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাটকে পাচার করছে রণবীর সিং৷ রনবীর কাপুর পুরো ব্যাপারটা দেখছে৷ ওদিকে আবার কঙ্গনার চাইতে প্রিয়াঙ্কা, ক্যাটরিনার দাম বেশি৷ এই তো সেদিন এক পার্টিতে অনুষ্কা শর্মা, নার্গিস ফকরি ধরা পড়েছে৷ ভাবছেন কী ভুলভাল লিখছি? মোটেও না! এ হল মুম্বই পুলিশের সাংকেতিক ভাষা৷ যা নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে তাঁরা ব্যবহার করে৷ যেখানে –

রনবীর সিং – মাদক পাচারকারী

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রনবীর কাপুর – পাচারের কাজ সঞ্চালনার দায়িত্বে

আলিয়া ভাট – কোকেন

কঙ্গনা রানাউত – আফিম

ক্যাটরিনা কাইফ – হেরোইন

প্রিয়াঙ্কা চোপড়া – এলএসডি

অনুষ্কা শর্মা – হ্যাশ

নার্গিস ফকরি – নিষিদ্ধ এক্সট্যাসি মাদক

এতো ছিল নমুনা মাত্র৷ এভাবেই প্রত্যেক বলিউড তারকার নাম বিভিন্ন অভিযানে সাংকেতিক নাম হিসেবে ব্যবহার করে থাকে মুম্বই ক্রাইমব্রাঞ্চ৷ সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে এই তথ্য৷ সংবাদমাধ্যমের দাবি, শুধু তারকা নয় বিভিন্ন বলিউড ছবির নামে অভিযানের নাম দেওয়া হয়৷ মুম্বইয়ে মাদক পাচারকারীদের বাড়বাড়ন্ত রুখতেই এই কৌশল অবলম্বন করেছে মুম্বই পুলিশ৷ খোলা হয়েছে হেল্প লাইন নম্বরও৷ যাতে ফোন করে নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে খবর দেওয়া যেতে পারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.