Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গোয়ায় নিষিদ্ধ হতে পারে পর্যটন

বিচে স্পিড বোট চালানো-সহ সবরকম ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করার সুপারিশ হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৬, ১৮:১৬

options
link
গোয়ায় নিষিদ্ধ হতে পারে পর্যটন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ গোয়ার গালজিবাগ সৈকতে পর্যটনকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ডাক দিল গোয়া কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি(GCZMA)৷

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৈকতের ধারে ‘স্যাক’ বা অস্থায়ী দোকানঘর উচ্ছেদের সুপারিশ করেছে গোয়া কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি৷ পাশাপাশি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ‘অলিভ রিডলি সি টার্টল’ প্রজাতিকে বাঁচাতে সৈকতে মাছ ধরাও বন্ধ করার সুপারিশ করা হয়েছে প্রশাসনের কাছে৷ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে কচ্ছপের ডিম সংরক্ষণের জন্যই এই উদ্যোগ৷ স্থানীয় মানুষ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের কাছে কচ্ছপের ডিম সংরক্ষণের আবেদন জানিয়েছিল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই রাজ্য সরকার গালজিবাগ সৈকতকে ‘সংরক্ষিত এলাকা’ বলে চিহ্নিত করেছে৷ সরকার চায়, ভবিষ্যতে কী করে ওই সৈকতে কচ্ছপের সংখ্যা আরও বাড়ানো যায় তা নিয়ে কর্তৃপক্ষকে ভাবনাচিন্তা করতে বলছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল৷ ওই বিচে স্পিড বোট চালানো-সহ সবরকম ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করার সুপারিশ হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.