সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই ঘোষণাটা করেছিলেন৷ নতুন বছরের শুরুতেই সবাইকে অবাক করে টি-২০ ও ওয়ান ডে ক্রিকেটে অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ যাঁর নেতৃত্বে দু-দু’টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল, সেই ধোনির এই আকস্মিক সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ক্রীড়া জগত৷ তবুও ক্যাপ্টেন কুলের সিদ্ধান্ত ভেবে মেনে নিতে বাধ্য হয়েছিল৷ কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কাহিনি৷
এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিজের ইচ্ছেতে নয় বরং অভিমানেই অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি৷ এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের৷ ওই সংবাদমাধ্যমের দাবি, বেশ কয়েকদিন ধরেই নেতৃত্ব নিয়ে চাপ দেওয়া হচ্ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে৷ এমনকী, কয়েকদিন আগে বিসিসিআইয়ের নির্বাচন কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদকে দেখা যায় ঝাড়খণ্ডে গিয়ে ধোনির সঙ্গে কথা বলতে৷ শোনা গিয়েছে সেখানেই নাকি ধোনিকে প্রশ্ন করা হয়, তাঁর ভবিষ্যত পরিকল্পনা কী? আকার-ইঙ্গিতে নাকি এও বোঝানো হয় ২০১৯ সালের বিশ্বকাপে ধোনির বয়স হবে ৩৯৷ আর বিরাট কোহলি সাফল্যের সঙ্গেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন৷
এত কিছুর পর নাকি ক্যাপ্টেন কুলের আর বোর্ডের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি৷ তাই অভিমানেই ৪ জানুয়ারি ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন তিনি, এমনটাই অনুমান৷ ২০১৪ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট দল থেকেও৷ তাই এখন শুধুমাত্র উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবেই সীমিত ওভারের ম্যাচগুলিই খেলবেন সর্বকালের সেরা অধিনায়ক৷ কিন্তু, প্রশ্ন একটা থেকেই গেল৷ এটাই কী তাঁর প্রাপ্য ছিল?
আরও পড়ুন –
(ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি)
(এবার ঠাট্টা করতে গিয়ে নিজেই ভুল করে বসলেন শেহবাগ)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন