Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা

দেখুন দুই নায়িকার সেই সোনালী আভার ঝলক। জেনে নিন সেরাদের নাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১৮:০৯

options
link
গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশ বাল্বের জন্য গ্ল্যামারের কোনও কমতি ছিল না৷ হলিউডের হেভিওয়েট তারকারা অনেকেই ছিলেন৷ কিন্তু ভারতীয়দের জন্য বাড়তি পাওনা ৭৪তম গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে৷ কারণ দুই বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন৷ যাঁরা এলেন, দ্যুতি ছড়ালেন ও জয় করলেন সবার হৃদয়৷

দু’জনেই পরেছিলেন ডিজাইনার ব়্যালফ লরেনের পোশাক৷ কিন্তু প্রিয়াঙ্কা প্রেফার করেছিলেন সোনালি আভা৷ সঙ্গে ডার্ক মেরুন লিপস্টিক৷ রেড কার্পেটের পাশাপাশি মঞ্চেও এই পোশাকে পিগি চপস সমান সাবলীল ছিলেন অভিনেতা জে ডি মরগ্যানের পাশে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

priyanka-chopra41

বাজিরাওয়ের কাশীবাঈয়ের থেকে কোনও অংশে কম যাননি তাঁর মস্তানি দীপিকা পাড়ুকোন৷ তিনি এসেছিলেন হরিদ্রাভের শোভা নিয়ে৷ ব়্যালফের অফ শোল্ডার গাউনে স্মোকি ফ্লেভার নিয়ে কার্পেটে হাঁটলেন ডিপি৷

deepstory_647_010917015055

কার্পেটে যখন ভারতীয় সুন্দরীরা ঝড় তুলছিলেন, তখনই ভিতরে নির্ধারিত হচ্ছিল হলিউড তারকাদের ভাগ্য৷ আর ভাগ্যের এই পরীক্ষায় যাঁরা সসম্মানে উত্তীর্ণ হলেন, তাঁদের মধ্যে

উল্লেখযোগ্য হলেন –

  • সেরা ছবি (ড্রামা) – মুনলাইট
  • সেরা ছবি (মিউজিক্যাল কিংবা কমেডি) – লা লা ল্যান্ড
  • সেরা অভিনেতা (ড্রামা) – ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
  • সেরা অভিনেত্রী (ড্রামা) – ইজাবেল হুপার্ট (এলে)
  • সেরা অভিনেতা (মিউজিক্যাল কিংবা কমেডি) –  রায়ান গসলিং (লা লা ল্যান্ড)
  • সেরা অভিনেত্রী (মিউজিক্যাল কিংবা কমেডি) – এমা স্টোন (লা লা ল্যান্ড)
  • সেরা টিভি সিরিজ – দ্য ক্রাউন

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.