Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দিন ঘোষণা হল CBSE পরীক্ষার

আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১৮:৩২

options
link
দিন ঘোষণা হল CBSE পরীক্ষার zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যে ভোটের জেরে দিন পিছনোর সম্ভাবনা ছিলই৷ প্রত্যাশা অনুযায়ীই পিছল সিবিএসই পরীক্ষার দিনক্ষণ৷ আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা৷

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সাধারণত শুরু হয় ১ মার্চ থেকে৷ কিন্তু এই সময় এই বছর পাঁচ রাজ্যে নির্বাচন৷ ফলে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল৷ আট থেকে দশদিন পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জল্পনা চলছিল৷ কেননা এই সময় শিক্ষকরাও নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন৷ নির্বাচনী ঝামেলা মেটার পর তাঁরাও খানিকটা সময় নিয়ে তবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন৷ তাই বাড়তি সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছিল৷ যদিও যতটা সময় লাগবে ভাবা হচ্ছিল, ততটা লাগল না৷ ৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়ে দিল বোর্ড৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, সবদিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য আরও বাড়তি এক সপ্তাহ সময় পেয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(কবে ছাড়তে পারে সিবিআই ফাঁস করলেন খোদ সুদীপ)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.