Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

জাতীয় পতাকার অবমাননা, আমাজনকে চরম হুঁশিয়ারি সুষমার

সংস্থাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ২১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ২১:২০

options
link
জাতীয় পতাকার অবমাননা, আমাজনকে চরম হুঁশিয়ারি সুষমার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-কমার্স সাইট ‘আমাজন’-কে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গত কয়েকদিন ধরে ভারত বিরোধী বেশ কিছু পণ্য এই অনলাইন শপিং সাইট থেকে বিক্রি হওয়ার ফলে এই প্রতিক্রিয়া মন্ত্রীর৷

মন্ত্রী জানিয়েছেন, ভারতের জাতীয় পতাকার অবমাননা করে এমন পণ্য বিক্রি করার জন্য সংস্থাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে৷ এর পাশাপাশি দেশের মানহানি করে এমন কোনও দ্রব্যও সংস্থা বিক্রি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন সুষমা৷ মন্ত্রীর সাফ কথা, আগামী ১৫ দিনের মধ্যে যদি ভারত বিরোধী পণ্যের বিজ্ঞাপন যদি ওয়েবসাইট থেকে না সরিয়ে নেয় সংস্থা, তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ৷ দেশকে অপমান করার শাস্তি হিসাবে কোনও আমাজন আধিকারিককে দেশে আসার জন্য ভিসা দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, অনলাইন শপিং ওয়েবসাইট ‘আমাজন’-এ ভারত বিরোধী বহু দ্রব্যেরই বিজ্ঞাপন থাকে৷ গত কয়েকদিন আগে জাতীয় পতাকার মতো দেখতে পাপোস এই সাইটে বিক্রি হচ্ছিল৷ আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া মন্তব্য মন্ত্রীর৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.