Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Madurai hospital

সরকারি হাসপাতালে ঢুকে রোগীকে নৃশংসভাবে খুন দুষ্কৃতীদের, কারণ নিয়ে ধন্দে পুলিশ

তদন্ত শুরু করলেও এখনও খুনিদের ধরতে পারেনি পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২০, ১৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২০, ১৩:৩৬

options
link
সরকারি হাসপাতালে ঢুকে রোগীকে নৃশংসভাবে খুন দুষ্কৃতীদের, কারণ নিয়ে ধন্দে পুলিশ zoom
ছবি : প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাতঙ্কের জেরে ভয়ে কাঁপছে সবাই। লকডাউন (lockdown) থেকে আনলক হওয়ার পরেও অনেকেই ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। এই পরিস্থিতির মধ্যে একটি হাসপাতালে ঢুকে এক রোগীকে নৃশংসভাবে খুন করল চার-পাঁচজনের একটি দুষ্কৃতী দল। সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রাজাজি হাসপাতালে ভরতি হয়েছিলেন মাদুরাই শহরের বাসিন্দা মুরুগান। মঙ্গলবার সকালে আচমকা হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে চার-পাঁচজন দুষ্কৃতীদের একটি দল। তারপর হাসপাতালের দরজা বন্ধ করে দিয়ে মুরুগানের উপর চড়াও হয়। তারপর এলোপাথাড়িভাবে মারধর করতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এটা নিশ্চিত হতে এলাকা ছেড়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শরীরে করোনার উপসর্গ! হোম আইসোলেশনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ]

চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও পরিষেবায় রত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্তও শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

[আরও পড়ুন: অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে আপত্তি, বন্ধই থাকছে মথুরা-বৃন্দাবনের একাধিক মন্দির]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.