Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত

চিন-পাকিস্তানকে নজরে রেখে বায়ুসেনাকে আরও ঘাতক করে তুলছে ভারত৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ১৫:৩১

options
link
শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-পাকিস্তানকে নজরে রেখে বায়ুসেনাকে আরও ঘাতক করে তুলছে ভারত৷ সূত্রের খবর, বায়ুসেনার শক্তি বাড়িয়ে তুলতে আরও ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০১৯ সালে ফ্রান্সের সঙ্গে এই বিমান কেনার চুক্তি স্বাক্ষর করতে পারে ভারত৷ ইতিমধ্যেই ৩৬টি রাফালে কেনা হয়ে গিয়েছে৷ ২০১৯-এ প্রস্তাবিত ৩৬টি বিমান কেনা হয়ে গেলে ভারতীয় বায়ুসেনাকে অন্তরীক্ষে হারানো কার্যত অসম্ভব হয়ে পড়বে শত্রুদের পক্ষে৷

যুদ্ধের প্রস্তুতি! আগেভাগেই দেশে আসছে রাফালে ফাইটার জেট!

ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের৷ শেষমেশ গতবছর উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ অত্যাধুনিক এই জেটগুলি সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনার ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে৷ তবে সেগুলি আসতে কিছুটা সময় লাগার কথা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সেনার হাতে যেন সবরকমের অস্ত্র মজুত থাকে৷ আর তাই রাফালেগুলি তাড়াতাড়ি দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷

তাইওয়ানের জলসীমায় চিনা রণতরী, যুদ্ধের দামামা দক্ষিণ চিন সাগরে

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.